মহাসড়কে আ’লীগ নেত্রীর শোডাউন, দুর্ঘটনায় আহত ২

সরাইল সংবাদদাতা:   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ নভেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 8:45 pm

মহাসড়কে আ’লীগ নেত্রীর শোডাউন, দুর্ঘটনায় আহত ২

ঢাকা-সিলেট মহাসড়কে আওয়ামীলীগ নেত্রীর মোটর শোডাউনে গিয়ে মোটর সাইকেলসহ ট্রাক চাপা পড়েছে দুই কর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বেড়তলা নামক স্থানে। আশংকাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন সরাইল উপজেলার কুট্রাপাড়ার আবু আসাদের ছেলে কাউসার মিয়া (২২) ও একই এলাকার খুররম আলীর ছেলে মঈন উদ্দিন। (২৪)।
প্রত্য¶দর্শী ও পুলিশ  জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদের) মোটর যান শোডাউন ছিল। খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে শুরু হওয়া এই শোডাউনের নেতৃত্বে ছিলেন শিউলি আজাদ নিজে। এতে মহাসড়কে শতাধিক মোটর সাইকেল, সিএনজি চালিত অটোরিকসা ও মাইক্রোবাস শোডাউনে অংশগ্রহণ করে। শোডাউনটি খাঁটিহাতা বিশ্বরোড থেকে শুরু হয়ে আশুগঞ্জে যাওয়ার সময় বেড়তলায় একটি বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চলে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনকে গুরুতর আহত হয়।গুরুতর অবস্থায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন সরকার ঘটনার সত্যতা ¯^ীকার করে জানান, কোন রকম অনুমতি ছাড়াই মহাসড়কে মোটর শোডাউন করা হয়।পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

Facebook Comments Box

Posted ৮:৪৫ পিএম | মঙ্গলবার, ০৬ নভেম্বর ২০১৮

The Daily Sarod |