শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

মন্দির ভাঙা ইসলাম সমর্থন করে না: হেফাজত মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪   সর্বশেষ আপডেট : 8:23 pm

মন্দির ভাঙা ইসলাম সমর্থন করে না: হেফাজত মহাসচিব

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খ সাজিদুর রহমান বলেছেন, আমরা রাত্রিবেলা মন্দির পাহারা দিচ্ছি। এটা নতুন কিছু নয়। ১৯৯১ সালে ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলার পর, তখনও আমরা বড় হুজুরের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার মন্দির গুলো পাহারা দিয়েছি। মসজিদ ভাঙায় আমরা মন্দির ভাঙবো তা ইসলাম সমর্থন করে না।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এসময় শায়খ সাজিদুর রহমান বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই দেশের নাগরিক এবং সমঅধিকার ভোগ করি। আল্লাহ রসুল বলেছেন, অমুসলিমের ওপর যারা জুলুম করে, তাদের অধিকারে কেউ কম দেয়, সাধ্যের বাইরে কোন কাজ তাদের ওপর চাপিয়ে দেয়, অন্যায় ভাবে তাদের কাছ থেকে কিছু নিয়ে নেয় কিয়ামতের দিন আমি নবী আল্লাহর কাছে বিচার প্রার্থী হবো। এই হচ্ছে সংখ্যালঘুর বিষয়ে নবীর নির্দেশনা। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোন সংখ্যালঘু আক্রান্ত হতে পারবে না, করতে দেওয়া হবে না।

তিনি বুধবার (১৪ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া মুক্ত মঞ্চে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান।

এসময় হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মোবারকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মুফতি বোরহান উদ্দিন কাসেমী, সহ-সভাপতি কারী বোরহান উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, প্রচার সম্পাদক মুফতি জাকারিয়া খান, মাওলানা ওবায়দুল্লাহ মাদানি ও মাওলানা বেলাল হোছাইন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:২৩ পিএম | মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

The Daily Sarod |