শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

মধ্যরাতে প্রেমিকাকে হত্যা করতে এসে ঘরে চাচাতো ভাইকে পেয়ে খুন

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৬ জুন ২০২৪   সর্বশেষ আপডেট : 11:53 pm

মধ্যরাতে প্রেমিকাকে হত্যা করতে এসে ঘরে চাচাতো ভাইকে পেয়ে খুন

ব্রাহ্মণবাড়িয়ায় একই ঘরে এক সাথে দেখে প্রেমিকার চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রেমিক। বুধবার (২৬ জুন) ভোরে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া (২৬) ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর পর পুলিশ অভিযুক্ত নজরুল ইসলাম (৪৪)কে আটক করেছে। নজরুল গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বনিক জানান, নজরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জে হলেও তিনি বর্তমানে সাভারে থাকেন। তাত স্ত্রী ও দুই ছেলে আছেন।

তিনি জানান, পুলিশের কাছে আটকের পর প্রাথমিক অবস্থায় নজরুল জানিয়েছেন বেতবাড়িয়ার সুরমা আক্তার পাখি নামের এক মেয়ের সাথে মোবাইল ফোনে তার সম্পর্ক হয়। গত আড়াই বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। সে মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়াতে আসতেন। এরই মাঝে নজরুল খবর পায় পাখি তার চাচাতো ভাই সুমনের সাথে প্রেমে মজেছেন। এই খবরে বুধবার ভোরে পাখিকে হত্যা করার উদ্দেশ্যে ছুরি নিয়ে তার ঘরে ডুকে পড়েন। ঘরে ডুকে দেখেন পাখির সাথে তার চাচাতো ভাই সুমন। এই অবস্থায় নজরুল হামলা করলে ছুরিকাহত হয় সুমন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক সুমন আরও জানান, নজরুলের দেওয়া এই তথ্য পুলিশ যাচাই-বাছাই করছে। নজরুল ও পাখিসহ তার পরিবারকে মুখোমুখি করে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

 

Facebook Comments Box

Posted ১১:৫৩ পিএম | বুধবার, ২৬ জুন ২০২৪

The Daily Sarod |