শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

মদিনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি পুর্নগঠিত

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৫ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 11:15 pm

মদিনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি পুর্নগঠিত

প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া বাসির স্বার্থ সংরক্ষণ, বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানো, বাংলাদেশে প্রবাসীদের পরিবারবর্গের যে কোন আইনি সহায়তা এবং মদিনা সহ বিশ্বের বিভিন্ন স্থানে কর্মরত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া বাসির জন্য প্রবাসী পল্লি গঠনকল্পে অঙ্গীকারে সৌদি আরবের পবিত্র নগরী মদিনা মনোয়ারায় পুনর্গঠিত হয়েছে মদিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। হযরত মুহাম্মদ (সা.) এর রওজা শরীফের সন্নিকটে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত বাঙ্গালী মার্কেটের স্থানীয় সোনারগাঁও হোটেলের বল রুমে এক কার্যকরী সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি পুনর্গঠন করা হয়।

উক্ত সভায় উপদেষ্টামণ্ডলীর সদস্য বৃন্দ, কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিতিতে আগামী ২ বছরের জন্য পুনর্গঠন করা হয় ১৬০ সদস্য বিশিষ্ট সমিতির কার্যকরী কমিটি।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিসুর রহমান পলাশ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মদিনার প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ও রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া (পশ্চিম অঞ্চল) সৌদি আরব সভাপতি এবং চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন।

অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য জহিরুল ইসলামকে সভাপতি এবং আনিসুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয় ।

এছাড়া মদিনার প্রবীণ ব্যক্তিত্ব মুজিবুর রহমানকে প্রধান উপদেষ্টা, ইমরান চৌধুরি,শাহ মোহাম্মদ লিটন এবং মোহাম্মদ আলীকে উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।

সভায় সমিতির সিনিয়র সহ-সভাপতি হিসেবে হাজী মোহাম্মদ মুসা, সহ-সভাপতি শাহিন খলিফা শাহীন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে খোকন পাটোয়ারী কে নির্বাচিত করা হয়।

সবার সিদ্ধান্ত মোতাবেক আগামী তিন মাসের মধ্যে সংগঠনের সকল নেতৃবৃন্দ কার্যকর কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যদের কে নিয়ে অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল হুদা আলমগীরের সপরিবারে স্বদেশ ফেরত যাবার কারণে জহিরুল ইসলাম কে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

Facebook Comments Box

Posted ১১:১৫ পিএম | সোমবার, ২৫ জানুয়ারি ২০২১

The Daily Sarod |