শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

মঙ্গলবার থেকে আদালতে যাবেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:52 pm

মঙ্গলবার থেকে আদালতে যাবেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা

ব্রাহ্মণবাড়িয়া আদালত বর্জনের কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন আইনজীবী সমিতির নেতারা৷  সোমবার (১৩ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের বিশেষ সাধারণ সভা শেষে এই ঘোষণা দেন আইনজীবী নেতারা। তবে তারা নারী-শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতে শুনানিতে অংশগ্রহণ করবেন না। এর আগে, রোববার (১২ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বিশেষ বৈঠকের পর আদালতে যাওয়ার কথা সাংবাদিকদের কাছে জানিয়ে ছিলেন আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক। বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও আইন সচিব গোলাম সারওয়ার।

আইনজীবী সমিতির নেতারা জানান, আগামীকাল থেকে সকল আইনজীবীগণ আদালতে শুনানিতে অংশগ্রহণ করবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা নারী-শিশু ট্রাইব্যুনাল -১ আদালতের বিচারক ছুটিতে গেছেন। সেই আদালতের সকল মামলা নারী-শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শুনানি করবেন। তাই আইনজীবীরা সকল আদালতের বিচার কাজে শুনানিতে অংশগ্রহণ করবেন।

ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলে আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা। গত ১ ডিসেম্বর আইনজীবীরা মামলা দাখিল করতে গেলে বিচারক মোহাম্মদ ফারুক মামলা না নিয়ে তাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ আইনজীবীদের। এ ঘটনায় ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে বিচারক ফারুকের আদালত বর্জনের ঘোষণা দেন। এছাড়া বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ৪ জানুয়ারি কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা।

এ অবস্থায় জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এবং আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে ৫ জানুয়ারি থেকে পুরো আদালত বর্জনের লাগাতার কর্মসূচি পালন করে আসছিলেন আইনজীবীরা। পরবর্তীতে দফায় দফায় ৭ কর্মদিবস আদালত বর্জনের কর্মসূচি পালন করেন আইনজীবীরা।
বিচারকের সঙ্গে অশোভন আচরণ ও অশালীন স্লোগান দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৪ আইনজীবীকে দুদফায় তলব করেছেন উচ্চ আদালত।
পরবর্তীতে তাদের দাবি আদায় না হওয়ায় গত ৮ ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা।

Facebook Comments Box

Posted ১০:৫২ পিএম | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |