শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

মকর সংক্রান্তিতে আখাউড়া স্থলবন্দরে রোববার বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:42 pm

মকর সংক্রান্তিতে আখাউড়া স্থলবন্দরে রোববার বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সাথে রোববার (১৫ জানুয়ারি) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ত্রিপুরার আগরতলা বন্দরের কাস্টমসকে দেওয়া ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’ এর সাধারন সম্পাদক শিব শংকর দেব স্বাক্ষরিত একটি পত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আজ শনিবার (১৪ জানুয়ারি) সেই পত্র আখাউড়া স্থলবন্দর আমদানি আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম এ সংক্রান্ত পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মকর সংক্রান্ত উপলক্ষে রোববার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার থেকে যথারীতি এই কার্যক্রম আবার চলবে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক স্বপন কুমার দাস জানান, রোববার আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এই বন্দর দিয়ে যাত্রী পারাপারের স্বাভাবিক থাকবে।

Facebook Comments Box

Posted ৯:৪২ পিএম | শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |