স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 8:36 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি নষ্ট করে অবৈধ ভাবে ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ড্রেজারে অবৈধ ভাবে বালু উত্তোলনকারিরা। ভ্রাম্যমাণ আদালত দুটি ড্রেজার মেশিন ও পাইপসহ সকল সরঞ্জামাদি জব্দ করে অকেজো করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি ড্রেজার মেশিন ও ড্রেজার মেশিনের পাইপসহ সকল সরঞ্জামাদি জব্দ করে অকেজো করে দেওয়া হয় এবং জব্দকৃত মালামাল নবীনগর থানার তত্ত্বাবধানে রাখা হয়েছে।
তিনি আরো জানান, অভিযান পরিচালনার সময় ড্রেজার ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়াই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যায়নি।
Posted ৮:৩৬ পিএম | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya