আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ৩১ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 9:35 pm
ভুয়া পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় মো. হৃদয় নূর (২২) নামে এক যাত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ জুলাই) দুপুরে তাকে আটক করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক হৃদয় নূর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুরের বাসিন্দা হান্দু মিয়ার ছেলে।
আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সকালে ভারতে যাতে আখাউড়া স্থলবন্দরে আসে হৃদয়। সে জানায়, দিল্লিতে অবস্থিত ক্রোয়েশিয়া দূতাবাসে ভিসার আবেদন করতে সে ভারতে যাচ্ছে। এসময় ইমিগ্রেশন পুলিশ তার কাগজপত্র যাচাই-বাছাই করলে মোবাইলে থাকা পুলিশ ক্লিয়ারেন্সের কপিটি জাল বলে সন্দেহ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, ছেলেটির বাড়ি যেহেতু সদর থানাধীন, ক্লিয়ারেন্সও ওই থানারই। তাই তাকে জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।
–
Posted ৬:৫০ পিএম | সোমবার, ৩১ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya