স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 4:28 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পাগলা মহিষের আক্রমনে সাফিয়া বেগম (৬৫) এক বৃদ্ধা নিহত হয়েছে।
রোববার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাফিয়া ওই গ্রামের মুকতুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে ভারতের সীমানা অতিক্রম করে একটি পাগলা মহিষ বাংলাদেশে প্রবেশ করে গৌরাঙ্গলা গ্রামে ঢুকে পড়ে। এ সময় মহিষটির আক্রমনে ৮ জন আহত হয়। গুরুতর আহত সাফিয়াকে তার পরিবারের লোকজন কুমিল্লা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লোকমান হোসেন জানান, পাগলা মহিষের আক্রমনে একজন নিহত হয়েছে শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
Posted ৪:২২ পিএম | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya