শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো আরও এক হাজার মেট্রিক টন ভাঙা পাথর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৯ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:10 pm

ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো আরও এক হাজার মেট্রিক টন ভাঙা পাথর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে আরও এক হাজার মেট্রিক টন ভাঙ্গা পাথর।  সোমবার (০৯অক্টোবর) দুপুরে দিকে পাথর গুলো আখাউড়া স্থলবন্দর এসে পৌঁছে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম।

তিনি জানান, রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৩৯টি ট্রাকে করে ১ হাজার টন ভাঙ্গা পাথর ভারত থেকে আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত শুল্ক ও মাশুল পরিশোধের পর পাথর গুলো খালাস করা হবে।

জানা গেছে, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়কের ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এফকনস্ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পাথরগুলো আমদানি করে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ পাথরগুলো বন্দর থেকে ছাড়করণের কাজ করছে। আমদানিকৃত পাথর থেকে আখাউড়া স্থলশুল্ক স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং স্থলবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের মাশুল আদায় করছে।

মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মোজাম্মেল হক জানান, বন্দর দিয়ে নতুন করে আরও ১ হাজার টন ভাঙ্গা পাথর আমদানির করা হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৩৯টি ভারতীয় ট্রাকে ১ হাজার টন পাথর আমদানি করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১০ পিএম | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩

The Daily Sarod |