শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ভারতে যেতে পারেননি নিজাম হাজারীর দেহরক্ষী পিএস মানিক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১২ অগাস্ট ২০২৪   সর্বশেষ আপডেট : 9:18 pm

ভারতে যেতে পারেননি নিজাম হাজারীর দেহরক্ষী পিএস মানিক

ফেনীর আলোচিত সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর দেহরক্ষী ফরিদ মানিক ওরফে পিএস মানিক (৪২) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও যেতে পারেননি। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ। ফরিদ মানিক ফেনী সদরের পাচগাছিয়ার মুখলেছুর রহমানের ছেলে। তিনি ফেনী জেলা যুবলীগের সহ-সম্পাদক পদে রয়েছে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খায়রুল ইসলাম জানান, পিএস মানিকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। তাই তাকে ভারতে যেতে দেওয়া হয়নি। তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, খবর দেওয়ার হলে আমরা ইমিগ্রেশনে। সেখান থেকে আমাদের কাছে ইমিগ্রেশন পুলিশ হস্তান্তর করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:১৮ পিএম | সোমবার, ১২ অগাস্ট ২০২৪

The Daily Sarod |