শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

ভারতে পালানোর সময় ওএসডি থাকা যুগ্ম সচিব কিবরিয়া আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১২ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:51 pm

ভারতে পালানোর সময় ওএসডি থাকা যুগ্ম সচিব কিবরিয়া আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর প্রাক্কালে জাতীয় সংসদের সচিবালয়ে থেকে ওএসডি করা যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি। শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার পুটিয়া নামক এলাকায় সালদা নদী বিওপির টহল দল তাকে আটক করে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ সালদানদী বিওপির দল টহল দিচ্ছিল। এসময় আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ২০৫০/৮-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের প্রাক্কালে ঘুরাঘুরি করার সময় এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার নামে একজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে সংশ্লিষ্টতার প্রেক্ষিতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আগমন করেন।

তিনি আরও জানান, আটককৃত যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১০:৫১ পিএম | শনিবার, ১২ অক্টোবর ২০২৪

The Daily Sarod |