শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ভারতে পালানোর চেষ্টা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 2:40 pm

ভারতে পালানোর চেষ্টা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতে পালানোর প্রস্তুতি কালে সীমান্তবর্তী এলাকা থেকে আল আমিন (৩৫) নামের এক যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫মে) ভোরে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইকরতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে বিজয়নগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড় গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, আল আমিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। এরমধ্যে গত ১৭ মে একটি ইয়াবার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। আদালত কারাদণ্ডাদেশ প্রদানের পর সে অবৈধ উপায়ে ভারতে সীমান্ত পাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করে আসছিল। আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সীমান্তবর্তী ইকরতলী গ্রামে অভিযান চালায়। অভিযানে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী আল আমিনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ২:৪০ পিএম | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

The Daily Sarod |