শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ভারতে পাচারের চেষ্টা, আখাউড়ায় ২৮০কেজি শিং মাছ জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:41 pm

ভারতে পাচারের চেষ্টা, আখাউড়ায় ২৮০কেজি শিং মাছ জব্দ

ভারতে পাচার চেষ্টার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় শিং মাছ জব্দ করা হয়েছে। টাস্কফোর্সের অভিযানে বুধবার গভীর রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা প্রায় ২৮০ কেজি মাছ নিলামে বিক্রি করা হয়। অভিযানের সময় তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ট্রাস্ট ফোর্সের সদস্যরা গঙ্গাসাগর এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে আনা মাছ জব্দ করা হয়। পরে চালকের দেওয়া তথ্যে মাছের মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এই ঘটনায় আটক তিনজন বিজিবির হেফাজতে আছে। তাদেরকে মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৪১ পিএম | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

The Daily Sarod |