শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:08 pm

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মসজিদ রোডস্থ ভূইয়া ম্যানশনে সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মিণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আরজু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রহিম বিজন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের কল্যাণে যেমন নিবেদিত থাকবে তেমনি যে কোনো প্রকার দাবী-দাওয়া আদায়ে সোচ্চার থাকবে। প্রগতিশীল সকল কর্মসূচীতে সাংবাদিক ইউনিয়ন অনন্য ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সহসভাপতি বিশ্বজিৎ পাল বাবু, যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কোষাধ্যক্ষ আজিজুল আলম সঞ্চয়, কার্যকরী সদস্য মুজিবুর রহমান খান ও জহির রায়হান সহ সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

পরে অতিথিরা কেক কেটে সাংবাদিক ইউনিয়নের অগ্রগতি ও সফলতা কামনা করেন।

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

The Daily Sarod |