জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 10:51 pm
অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামিন হোসেন এবং সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এর সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
এই প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন’কে জয়পুরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল’কে জামালপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
Posted ১০:৫১ পিএম | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya