শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 8:09 pm

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দলীয় আন্দোলন-সংগ্রামে তৃণমূলে দলীয় নেতৃত্ব আরও সুসংগঠিত ও বেগবান করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর জাতীয়তাবাদী দলের অধিনস্থ ৮নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মো. বাবুল রানা’কে সভাপতি ও মো. ইকবাল হোসেন’কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক নজির উদ্দিন আহমেদ ও সদস্য সচিব আলহাজ্ব মিজানুর রহমান এই কমিটি অনুমোদন দেন।

পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে মো. হাফিজুর রহমান ‘কে সিনিয়র সহ-সভাপতি, আমান উল্লাহ ভূইয়া শামীম ‘কে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মো. মনির হোসেন’কে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ নবগঠিত এই কমিটি সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে দলকে আরও সুসংগঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ৮:০৯ পিএম | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

The Daily Sarod |