শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আলোচনায় আবু কালাম আজাদ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 12:23 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আলোচনায় আবু কালাম আজাদ

প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আবু কালাম আজাদ। অন্য দুই হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থীর সাথে নির্বাচনে অংশগ্রহণ করে আলোচনায় রয়েছেন তিনি। জয়ের ব্যাপারেও আশাবাদী এই স্বতন্ত্র প্রার্থী।

জাতীয় পাটির রাজনীতিতে জড়িত আজাদের বাড়ি নবীনগর উপজেলার বিটঘর গ্রামে। আবু কালাম আজাদ ৩০ বছর ধরে বিটঘর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক ছিলেন। ২০১২ সাল থেকে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য তিনি।

এরআগে ১৯৮৩ সালে নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছিলেন আবু কালাম আজাদ। কিন্তু জয়লাভ করতে পারেননি। এবার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মাঠে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। ছুটে যাচ্ছেন প্রতি উপজেলার ভোটারদের কাছে।

চেয়ারম্যান প্রার্থী আবু কালাম আজাদ বলেন, নবীনগর বড় উপজেলা। ২১ ইউনিয়ন। সেখানে কোন প্রার্থী নেই। এটাই তার প্লাস পয়েন্ট। আঞ্চলিকতাই তার প্রতাদ্বন্ধিতার মুল শক্তি। আঞ্চলিকতার প্রশ্নে তাকে সবাই মেনে নেবে,সে ব্যাপারে তিনি আশাবাদী।

এ নিয়ে এলাকার সংসদ সদস্যের সঙ্গেও স্বাক্ষাত করে কথা বলবেন। সমর্থন চাইবেন। এজন্যে ঢাকায় রয়েছেন। তবে ফোনে ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন । নবীনগর ছাড়াও অন্যান্য উপজেলার অনেক ভোটারদের সাথে যোগাযোগ হয়েছে এরই মধ্যে। ভালো সারা পাচ্ছেন। দুই শক্তিশালী প্রার্থীর লড়াইয়ের মধ্যে জয়ের আশা করছেন কালাম। উপজেলা,পৌরসভা ও ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের কাছে তাকে ভোট দেয়ার আকুল আবেদন জানিয়েছেন।

 উল্লেখ্য,জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্ধি ৩ জন। বাকী দুই হেভিওয়েট প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি।

Facebook Comments Box

Posted ১২:২৩ পিএম | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |