শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় হিজড়া জনগোষ্টির ১২ দিনের প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:00 pm

ব্রাহ্মণবাড়িয়ায় হিজড়া জনগোষ্টির ১২ দিনের প্রশিক্ষণ শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) জেলা সমাজসেবা কার্যালয়ে ব্লক-বাটিক বিষয়ে ১২দিনব্যাপী এই প্রশিক্ষন শুরু হয়। এতে ৩০ জন হিজড়া অংশ নিচ্ছেন।

এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রুহুল আমিন। জেলা সমাজসেবার উপ-পরিচালক আ. কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন্নেছা,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাসান ও প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আ ফ ম কাউসার এমরান।

বেসরকারী সংস্থা স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে ৯৯টি স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে ২১ লাখ ৬৭ হাজার টাকা অনুদানের চেক বিতরন করা হয়।

Facebook Comments Box

Posted ৯:০০ পিএম | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |