শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় শরীরে কাঁদা মাখা নারীর মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৭ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 8:30 pm

ব্রাহ্মণবাড়িয়ায় শরীরে কাঁদা মাখা নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের একটি জমি থেকে শনিবার সকালে এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর শরীরের বিভিন্নস্থানে কাঁদা মাখা। তবে বিকেল নাগাদ তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পক্ষ থেকে ওই নারীর আঙ্গুলের ছাপ নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) ইব্রাহিম আখন্দ জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

Posted ৮:২৯ পিএম | শনিবার, ২৭ অগাস্ট ২০২২

The Daily Sarod |