স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 6:52 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলায় র্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও বিয়ারসহ ৫জন মাদক চোরাকারবারিকে আটক করেছে। শুক্রবার সকালে জেলার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, জেলার বাঞ্ছারামপুরের রূপসদী এলাকার মুসলেম মিয়ার ছেলে মোঃ বাদল মিয়া (৩২) একই এলাকার আক্কাস মিয়ার ছেলে সবুজ আহম্মেদ (২৮), জেলার বিজয়নগরের সিম্গারবিল এলাকার আব্দুল হাসেমের ছেলে নাঈম (২৩), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জেটি রোড এলাকার আমিন মিয়ার ছেলে রিপন মিয়া (২২) ও মৌলভীবাজারের আব্দুল বাছেদের ছেলে নজরুল ইসলাম (২৮)।
র্যাব-১৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঞ্ছারামপুরের রূপসদী এলাকা থেকে ৩৮৩ ক্যান বিয়ার, ১২০পিস ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে ৭হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে অপর আরেকটি অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ খড়িয়ালা থেকে মাদক সহ একটি পিকআপ আটক করে র্যাব। এসময় পিকআপটি থেকে ৪৩বোতল ফেন্সিডিল ও ৬কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাচারের সাথে জড়িত থাকায় ৩জনকে আটক করা হয়।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব।
Posted ৬:৫২ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya