জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:23 pm
বিয়ে করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রব্বানী। আজ শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়ায় ইসরাত বারী তৃণাকে তিনি বিয়ে করেন। বধূ তৃণা পেশায় একজন চিকিৎসক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়ার বাহাদুর হোসেন পলাশের কন্যা এবং চীন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ইসরাত বারী তৃণা’র সাথে রব্বানী ভাইয়ের পূর্ব পরিচয় ছিল। তৃনা চীন থেকে ডাক্তারী পাশ করেছেন।
আজ অনেকটা ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিক ভাবে তাদের বিয়ে হয়েছে। অনুষ্ঠানে তেমন বেশি অতিথি উপস্থিত ছিল না। বিকেলে নববধূকে নিয়ে গেছেন বড় গোলাম রব্বানী ভাই।
Posted ৯:০৯ পিএম | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya