স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৪ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 7:47 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোকমান মিয়া (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ভোলাচং গ্রামে এ ঘটনা ঘটে। লোকমান মিয়া একই ইউনিয়নের বিয়াল্লিশ্বর মধ্য বড়বাড়ীর জাহের মিয়ার ছেলে।
নিহত লোকমানের চাচাত ভাই নোমান মিয়া বলেন, সকালে ভোলাচং গ্রামের সেলিম ভূইয়া বাড়ীর বৈদ্যুতিক লাইনের কাজ করতে যায় লোকমান। এসময় কাজের শেষ পর্যায়ে ঘরের বিদ্যুৎ এর মুল সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে ঘরের পাশের একটি পুকুরে পড়ে যায় লোকমান। সেখান থেকে তাকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, বর্তমানে নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ৭:৪৭ পিএম | রবিবার, ২৪ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya