শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল পাম্পে ডুকে পড়লো ট্রাক,ডিজেল বিক্রয় বন্ধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩০ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 10:20 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল পাম্পে ডুকে পড়লো ট্রাক,ডিজেল বিক্রয় বন্ধ

বেপড়োয়া গতির কাভার্ড ভ্যান ঢুকে পড়েছে পেট্রোল পাম্পে। শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে খাঁটিহাতা এলাকায় ফাহাদ ফিলিং ষ্টেশনে এ ঘটনা ঘটে। এতে পাম্পটির  ২টি ফুয়েল ডিসপেনসার ধুমড়ে-মুচড়ে গেছে। এসময় একটি ডাব গাছও ধুলিসাৎ হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই পাম্পের  ম্যানেজার তোফাজ্জল হোসেন চৌধুরী। এ ঘটনার পর পাম্পটির ডিজেল বিক্রয় বন্ধ হয়ে যায়।

বেপড়োয়া গতির কাভার্ড ভ্যানটি সোজাসোজি পাম্পের ভেতর ডুকে সামনের দিকে থাকা ডিজেল অয়েল ডিসপেনসার ও গাছের ওপর হামলে পড়ে। গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ যাচ্ছিল। ঘটনার পর গাড়ির চালক ও গাড়িটি আটক করে পাম্পের লোকজন। পরে গাড়ি ও চালকককে হাইওয়ে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আটক আল আমিন জিজ্ঞাসাবাদে জানায়,সে চালকের  সহকারী। চালক নন্দনপুর এলাকায় নেমে যাওয়ার পর সে গাড়িটি  নিয়ে আশুগঞ্জের পথে রওনা হয়। চোখে ঘুম নিয়েই সে গাড়ি চালাচ্ছিল। পাম্পের আগে আরেকটি বাসকে পাশ কাটিয়ে রাস্তার অপর পাশে এসে  পাম্পের ভেতর ঢুকে পড়ে। চালকের সহকারী  আল আমিনের  বাড়ি সদর উপজেলার মাছিহাতার ভাদেশ্বরা গ্রামে। গাড়ির মালিক আশুগঞ্জের লোকমান মিয়া। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২০ পিএম | শনিবার, ৩০ জুলাই ২০২২

The Daily Sarod |