শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উপর হামলা: ১০জনের দুই বছর করে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৩ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:39 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উপর হামলা: ১০জনের দুই বছর করে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলা মামলায় ১০ জন আসামীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যককে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার (০৩ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এই দণ্ডাদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাজী পাভেল, একই গ্রামের কাজী নূরে আলম, কাজী শাহনূর, কাজী বশির, কাজী মনজু ও এমরান, কাজী জাহিদ কাজী শাকিল, কাজী সুবেল এবং বেলাল মোল্লা। তাদের মধ্যে আসামি এমরান পলাতক আছেন। দণ্ডপ্রাপ্ত বাকি ৯ জন আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। পাশাপাশি পলাতক আসামি এমরানের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার নির্দেশ দেয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা সূত্রে কাজী পাভেলকে ধরতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে তার বাড়িতে যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল আলমের নেতৃত্বে একদল পুলিশ। এ সময় কাজী পাভেলের পরিবারের সদস্যসহ কাজী বাড়ির অন্যান্যরা পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ এই ঘটনায় দুই জনকে আটক করে। ঘটনার দিন রাতেই এসআই মো. নাজমুল আলম বাদি হয়ে ১০ জনকে আসামি করে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা করেন।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | সোমবার, ০৩ অক্টোবর ২০২২

The Daily Sarod |