জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৮ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 6:55 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় আশিকা জাহান সিপা (১৭) এক মাধ্যমিক পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ আগস্ট) বেলা দেড়টার দিকে পৌর এলাকার মুন্সেফপাড়া বোডিং মাঠ পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সিপা জেলা শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর গ্রামের শাহীন মিয়ার মেয়ে। তারা পরিবার সহ জেলা শহরের মুন্সেফপাড়া বাসা ভাড়া করে বসবাস করতেন।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাইভেট শিক্ষক ও সিপা’র প্রেমিক মো. বাইজিদ সরকার (২৬)কে আটক করেছে পুলিশ। বাইজিদ সরকার জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুরের মুখলেছুর রহমানের ছেলে। সে জেলা শহরের মুন্সেফপাড়ায় ভাড়া বাসায় থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মাস্টার্স শেষ বর্ষের অধ্যয়নরত আছেন এবং শিক্ষার্থীদের প্রাইভেট প. ড়াতেন।
থানা এবং হাসপাতাল সূত্রে জানা যায়, বাইজিদ সরকার মুন্সেফপাড়ায় বিভিন্ন বাসা বাড়িতে প্রাইভেট টিউশন পড়াতেন। সিপাকেও তার বাসায় গিয়ে গত তিন বছর যাবত প্রাইভেট টিউশন পড়াচ্ছিলেন বাইজিদ। এরই মাঝে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি সিপা বিয়ের জন্যে বাইজিদকে চাপ প্রয়োগ করে। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। শনিবার রাত আড়াইটার দিকে সিপা বাসা থেকে কাউকে কিছু না বলে লুকিয়ে বাসা থেকে বের হয়ে যায়। অনেক খুঁজাখুজি করে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে রোববার বেলা দেড়টার দিকে বোডিং মাঠ পুকুরে সিপা’র মরদেহ ভেসে উঠে। এই খবর পেয়ে তার পরিবারের লোকজন আসে। পাশাপাশি তার প্রেমিক বাইজিদ সেখানে আসলে স্থানীয়রা তাকে পিটুনি দেয়, এসময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশের কাছে আটক বাইজিদ সরকার জানান, তার সাথে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল আমার। কয়েকদিন আগে তার পরিবারের সদস্যরা আমাদের দুজনকে রাস্তায় এক সাথে দেখে ফেলে। এনিয়ে আমাকে বলছিল, সে কলঙ্কিত হয়ে গেছে। এরপর থেকে সে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। গতকাল রাত আড়াইটার দিকে সিপা আমাকে কল করে বিয়ের কথা বলে। আমি তখন তাকে বলেছি এই মূহুর্তে আমার বিয়ে করা সম্ভব না। তখন সে বলে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি। এরপর আর আমার সাথে যোগাযোগ হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, লাশ ভেসে উঠার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেয়েটির প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
Posted ৬:৫৫ পিএম | রবিবার, ২৮ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya