স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 9:41 pm
ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায় পিকআপে পাচারকালে সাড়ে ৪৩কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে মাদক সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার মুদারপুরের আব্দুল হামিদের ছেলে শামসুল হুদা (৩২) ও একই জেলার তারাকান্দা উপজেলার ফতেহপুরের আক্কাস আলীর ছেলে ইমন মিয়া (২১)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযানে পিকআপটি আটকের পর তল্লাশি করে এর বডির নিচে বক্সে অভিনব কায়দায় রাখা ২২টি বান্ডিলে সাড়ে ৪৩ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় আটক করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৯:৪১ পিএম | মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya