শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ১১ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 9:46 pm

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ১১ সেপ্টেম্বর

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তারিখটি নির্ধারণ করা হয়। এ সময় জানানো হয়, নৌকা বাইচ নির্বিঘ্নে করতে নদী থেকে কচুরিপানা ও মাছের ঘের অপসারণ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, সিভিল সার্জন মো. একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।

সভায় জানানো হয়, ‘দারাজ’ নামে একটি প্রতিষ্ঠান নৌকা বাইচের স্পন্সর করবেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এছাড়া বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানিসহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

The Daily Sarod |