ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদে সেক্রেটারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৩ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:11 pm

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদে সেক্রেটারি গ্রেফতার

হেফাজতে ইসলামের তাণ্ডবের জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বিল্লাল হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ মে) বিকেলের দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে, হেফাজত তাণ্ডবের ঘটনায় সম্মুখভাগে ছিলেন বিল্লাল। নেতৃত্ব দিয়েছেন মাওলানা বিল্লাল। ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় মাদরাসার ছাত্র ও হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নিহত হয় ১২জন। এই ঘটনায় মোট ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪১৪জনের নাম উল্লেখ করে ৩৫হাজার অজ্ঞাত আসামী করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১০ পিএম | সোমবার, ০৩ মে ২০২১

dainiksarod |