স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 8:33 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালা রেলওয়ে স্টেশনের সামনে মঙ্গলবার সকালে লোকোমোটিভের (ইঞ্জিন) ধাক্কায় মো. মোবারক হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের খেওয়ায় গ্রামের মুরাদ মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলীম হোসেন শিকদার জানান, সকালে রেললাইন ধরে হাঁটছিলেন মোবারক। এ সময় বগিবিহীন ইঞ্জিনের ধাক্কায় তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Posted ৮:৩৩ পিএম | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya