স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 10:48 pm
ব্রাহ্মণবাড়িয়ায় একটি দোকানের গোডাউনে আল রিয়াম (১৭) নামে এক তরুণের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের কোর্ট রোডের একটি গোডাউনে তার মরদেহটি সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আল রিয়াম জেলা আশুগঞ্জের তালশহর পূর্ব পাড়ার মৃত শামসুল ইসলামের ছেলে। সে কোর্ট রোডে একটি আসবাবপত্রের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, মাত্র ১৫/২০দিন আগে ২৫০০টাকা বেতনে কোর্ট রোডের একটি খেলনা ও আসবাবপত্রের দোকানে কর্মচারী হিসেবে যোগদান করেন। এই দোকানের একটি গোডাউন আছে ডাচ-বাংলা ব্যাংকের পেছনের একটি ভবনের দুতলায়। প্রয়োজনে মালামাল আনতে গোডাউনে পাঠানো হতো।আজ সে প্রস্রাব করার কথা বলে দোকান থেকে বের হয়ে যায়। পরবর্তীতে দোকানের অন্যান্য লোকজন গোডাউনে গেলে সেখানে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরও জানান, ওই তরুণের মা-বাবা কেউ জীবিত নেই। সে তার এক খালাতো বোনের সাথে সম্পর্কে জড়িয়েছিল। পরিবারের সদস্যরা আত্মহত্যার কারণ হিসেবে এই বিষয়টি ধারণা করছে। আমরা তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।
Posted ১০:৪৭ পিএম | শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya