শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘরের সংগীত কর্মশালা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৫ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 8:42 pm

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘরের সংগীত কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার খেলাঘরের উদ্যোগে সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সাংগঠনিক প্রশিক্ষণ ও জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার পাইকপাড়ার পানির ট্যাঙ্ক সংলগ্ন সান সাইন এডুকেশন হোম এর পৃথক কক্ষে সকালে এসব আয়োজন শুরু হয়, যা দিনভর চলে।

এসব আয়োজনে সভাপতিত্ব করেন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডা. মো. আবু সাঈদ।

প্রশিক্ষণ দেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সঙ্গিত প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক অনিকেত আচার্য। সাংগঠনিক প্রশিক্ষণ দেন খেলাঘরের সভাপতিমন্ডলীর সদস্য হাসান তারেক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন মোর্শেদ।

এ সময় খেলাঘরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ভারতের ত্রিপুরা থেকে প্রচারিত ভুবেনেশ্বরি টেলিভিশনের (বিটিভি) ৯ আগস্টের একটি আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার সাতজন অংশগ্রহন করবে।

Facebook Comments Box

Posted ৮:৪২ পিএম | শুক্রবার, ০৫ অগাস্ট ২০২২

The Daily Sarod |