স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৪ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 9:59 pm
ব্রাহ্মণবাড়িয়ায় লোকাল গভনেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল থেকে দিনব্যাপী এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
কর্মশালায় লোকাল গভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) সম্পর্কে জনসচেতনতা বৃদ্বি,গণমাধ্যম কর্মীদের প্রকল্পের সাফল্য গাথাঁ ও অর্জন সমূহ প্রকাশ ও প্রচারে আগ্রহী করা,স্থানীয় সরকার প্রতিষ্টানের কার্যক্রমে সচ্ছতা,জবাবদিহিতা ও বরাদ্বের সুসম বন্টন নিশ্চিতকরণে ভবিষ্যত করনিয় নির্ধারণসহ নানা বিষয়ে সুপারিশ প্রনয়ন করাই ছিল এ কর্মশালার উদ্দেশ্য।
কর্মশালায় জানানো হয়, গত ২০১৭ সালের ১ জানুয়ারী থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬ বছর মেয়াদী এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫৭৩৩.২০ কোটি টাকা। এতে বাংলাদেশে সরকারের ৩১৫৩ কোটি টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ ২৫৯১.২০ কোটি টাকা। এ প্রকল্প থেকে ৪৫৭১ ইউনিয়ন পরিষদের ব্যাংক একাউন্টে সরাসরি অর্থ প্রেরণ করা হচ্ছে।প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে ইউনিয়ন পরিষদের বর্তমান ফর্মূলাভিত্তিক থোক থেকে বরাদ্ধের অর্থ স্থানান্তর পদ্বতির প্রতিষ্ঠানিকরণের এবং ১৬টি পৌরসভার পাইলট ভিত্তিতে সস্প্রসারিত থোক থেকে বরাদ্দ চালুকরণ।
কর্মশালায় মোট ৬০ জন অংশ গ্রহণ করেন।এর মধ্যে ছিল গণমাধ্যম কর্মী, নীতি নির্ধারক ও পরিকল্পনাবিদ, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় নাগরিক সমাজ,গন্যমান্য ব্যক্তিবর্গ,উন্নয়ন কর্মী ও নারী প্রতিনিধি।
Posted ৯:৫৯ পিএম | সোমবার, ২৪ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya