শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ৩১ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 8:16 pm

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৃথক দুই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু। বুধবার দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খোওড়ায় পুকুর থেকে দুই শিশু এবং বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তিনঘর এলাকায় পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, খেওড়া গ্রামের রবিন মিয়ার মেয়ে আলেয়া আক্তার ও রাজীব মিয়ার মেয়ে জান্নাত আক্তার। তাদের দুজনেরই বয়স ৪ বছর। এছাড়া শাহবাজপুরের তিনঘর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোশাররফ (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

কসবা খেওড়া গ্রামের স্থানীয়রা জানান, বাড়ির সদস্যরা নতুন ঘর নির্মাণ নিয়ে ব্যস্ত থাকায় তাদের অজান্তে আলেয়া ও জান্নাত গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায়। এক পর্যায়ে তারা দুজনই এক সঙ্গে পানিতে ডুবে মারা যায়। পরে তাদের লাশ পুকুরের পানিতে ভেসে উঠে।

কসবা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর জানা যায় শিশুদের দাফন সম্পন্ন হয়ে গেছে।

এদিকে, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তিনঘর গ্রামে মোশাররফ হোসেন (৩) নামের এক শিশু মায়ের সাথে পুকুরে গোসল করতে গিয়ে ডুব দেওয়ার পর নিখোঁজ হয়। বিকেলে লাশ পুকুরে ভেসে ভেসে উঠে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে৷

Facebook Comments Box

Posted ৮:১৬ পিএম | বুধবার, ৩১ অগাস্ট ২০২২

The Daily Sarod |