শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনায় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 11:12 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনায় অনুষ্ঠিত

‘তথ্য অধিকারের যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক’ প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে এবং পিফরডি প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া ডিষ্ট্রিক্ট পলিসি ফোরাম ও টিআইবির সচেতন নাগরিক কমিটির সহায়তায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা,জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুইয়া, জেলা তথ্য কর্মকর্তা আসাদুজ্জামান কাউসার, জেলা মহিলা সংস্থার সভাপতি মিনারা আলম, ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের সভাপতি আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পীযুষ কন্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, টেলিভিশন জার্নালিষ্ট এসাসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাংবাদিক আ ফ ম কাউসার এমরান, মনির হোসেন ও উজ্জল চক্রবর্তী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সঠিক সময়ে সঠিক তথ্য প্রদানে সরকারী কর্মকর্তাসহ সকলের প্রতি আহবান জানান।

এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ১০০জন অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১১:০৯ পিএম | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |