শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রয়,৩ দোকানকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৭ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 11:01 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রয়,৩ দোকানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গায়ের মূল্য থেকে অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রির অভিযোগে ৩টি ইলেকট্রনিকস শো-রুমকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৭ জুলাই) দুপুরে জেলা শহরের টিএ রোডে অভিযানে এসব দোকান কে জরিমানা করা হয়৷

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, দেশব্যাপী লোডশেডিং এর কারণে চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। এই সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী চার্জার লাইটে গায়ের মূল্য থেকে অধিক দামে বিক্রয় করছে বলে আমাদের কাছে তথ্য আসে। এর প্রেক্ষিতে আজ জেলা শহরের টিএ রোডে কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাগর ইলেকট্রনিক্স নামের একটি দোকানে ওয়ালটন চার্জার ফ্যানের বক্সের গায়ের মূল্য ৩৬৫০ টাকা মূছে ফেলে ৪৩০০টাকা বিক্রয় করছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় সাগর ইলেকট্রনিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গায়ের মূল্য থেকে বেশি বিক্রয়ের অভিযোগে শুভেচ্ছা ইলেকট্রনিকসকে ১০ হাজার টাকা ও ক্রয়বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা মনির ইলেকট্রনিকসকে ৪হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১১:০১ পিএম | বুধবার, ২৭ জুলাই ২০২২

The Daily Sarod |