শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চাপায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:58 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চাপায় পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিকশা চাপায় মো. কামরুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল বাজারে এই ঘটনা ঘটে। নিহত কামরুল উপজেলার কাশিনগর গ্রামের দারু মিয়ার ছেলে। আখাউড়া হাসপাতাল ও অটোরিকশা চালক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিঙ্গারবিল বাজারে হাঁটার সময় পেছন দিক থেকে কামরুল মিয়াকে ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দেয়। আহত ব্যক্তিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

The Daily Sarod |