শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: চলছে গণনা, এগিয়ে নৌকা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৫ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 7:13 pm

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: চলছে গণনা, এগিয়ে নৌকা

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ। রোববার (০৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়েছে ভোট গ্রহণ। সর্বশেষ বেসরকারি ভাবে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু’র নৌকা প্রতীক এগিয়ে রয়েছে।

এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয়পার্টিসহ ৫জন প্রার্থী অংশ নিচ্ছেন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আলম, জাতীয়পার্টির প্রার্থী আব্দুল হামিদ, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই বারের এমপি জিয়াউল হক মৃধা। তবে ভোটারদের দাবি লড়াই হবে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কলারছড়ি প্রতীকে।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২ জন। এরমধ্যে সরাইল উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ৬০৫জন ও আশুগঞ্জ উপজেলায় এক ৪৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন।

এদিকে, উপনির্বাচন উপলক্ষ্যে বিপুল সংখ্যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, এই উপনির্বাচনকে কেন্দ্র করে আমরা নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচনে ৮০০ পুলিশ ও ১৫৮৪জন আনসার মোতায়েন করা ছিল। এছাড়া বিজিবি ও র‍্যাব সদস্যরা মাঠে কাজ করেছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দুই উপজেলার ১৭টি ইউনিয়নে ১৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভহিল। তাদেরকে তদারকি করতে ৩জন অতিরিক্ত জেলা প্রশাসক ছিল। পাশাপাশি দুইজন বিচার বিভাগের ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করেছে। এছাড়া আমি নিজেও মাঠে কাজ করেছিরেছি।

Facebook Comments Box

Posted ৭:১৩ পিএম | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

The Daily Sarod |