শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন: ৫প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 2:37 pm

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন: ৫প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের পর যাচাই বাছাই করা হয়েছে। আজ রোববার (০৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ১৩জন প্রার্থীর মধ্যে ৫জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন মন্তু, শাহ মফিজ, মোহন মিয়া ও আব্দুর রহিম। হলফনামায় সাক্ষর, ১ শতাংশ ভোটারের সাক্ষর, ব্যাংক স্টেটমেন্ট দাখিল না করা সহ বিভিন্ন ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়ন বৈধ ঘোষণা করা ৮জন প্রার্থী হলেন, সদস্য বহিস্কৃত বিএনপির সাবেক সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,জাতীয় পার্টির সাবেক সাংসদ এড. জিয়াউল হক মৃধা, জাতীয়পার্টির আব্দুল হামিদ ভাসানী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মঈন উদ্দিন মঈন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু , আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু আসিফ আহমেদ ও জাকেরপার্টির জহিরুল ইসলাম জুয়েল নামের।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে এই তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম।

তিনি বলেন, আমরা ১৩টি মনোনয়ন জমা পেয়েছি। এরমধ্যে যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিলে ত্রুটি ছিল। বাকী ৮জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যারা যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছেন তারা আগামী ৩দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

সর্বশেষ জাতীয় সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেছিলেন বিএনপি সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। ফলে এই আসনটি শুন্য ঘোষণা করলে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে কোন মনোনীত কোন প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। তবে জাতীয় পার্টি থেকে আব্দুল হামিদ ভাসানীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৩৭ পিএম | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |