জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 8:59 pm
জাতীয় সংসদে বিএনপির এমপিদের পদত্যাগের পর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ। মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এই আসনে মনোনয়ন দাখিল করেছেন ১৩জন সম্ভাব্য প্রার্থী। এরমধ্যে সরাইল নির্বাচন অফিসে ৮জন, আশুগঞ্জে ৪জন এবং জেলা প্রশাসকের কাছে একজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান।
নির্বাচনে মনোনয়ন দাখিল করা প্রার্থীর মধ্যে সরাইল থেকে রয়েছেন সদস্য বহিস্কৃত বিএনপির সাবেক সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন মন্তু, জাতীয় পার্টির সাবেক সাংসদ এড. জিয়াউল হক মৃধা, জাতীয়পার্টির আব্দুল হামিদ ভাসানী, মো. আব্দুর রহিম, পিপলস পার্টির জেলার সদস্য সচিব মোহাম্মদ রাজ্জাক হোসেন, মোহন মিয়া।
আশুগঞ্জে প্রার্থী হতে মনোনয়ন দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মঈন উদ্দিন মঈন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু , আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু আসিফ আহমেদ ও নজরুল ইসলাম নামের একজন।
এদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ে শাহ মফিজ নামের এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
সর্বশেষ দলীয় হাই কমান্ডের সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপি সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। ফলে এই আসনটি শুন্য ঘোষণা করলে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে কোন মনোনীত কোন প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। তবে জাতীয় পার্টি থেকে আব্দুল হামিদ ভাসানীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
Posted ৮:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya