জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 10:04 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি নালার কালভার্টের নীচ থেকে এক নবজাতক উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বুধবার মধ্যরাতে জেলা শহরের মেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায় একটি নালার কালভার্টের নিচ থেকে কন্যা নবজাতকটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এনআইসিইউতে নবজাতক কন্যা শিশুটি মারা যায়৷
বিষয়টি নিশ্চিন্ত করেছেন হাসপাতালের এনআইসিইউর ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স হালিমা বেগম। তিনি জানান, নবজাতকটিকে মুখমণ্ডল, হাত ও পা পোকামাকড় ক্ষতবিক্ষত করায় শারীরিক ভাবে সে অনেক দূর্বল হয়ে পড়ে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছেছিল। সন্ধ্যায় সে মারা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় পাহারাদারের কানে একটি শিশুর কান্না ভেসে আসছিল। কান্না শব্দে একটি নালার কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো একটি নবজাতক পাওয়া যায়। নালায় ফেলে দেওয়ায় নবজাতকের মুখের একাংশ ইদুর পোকামাকড় কামডে ক্ষতবিক্ষত করে ফেলেছে। এই অবস্থায় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিলে পুলিশ গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নবজাতকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
Posted ১০:০৪ পিএম | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya