জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 1:51 am
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শনে আসেন জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। আজ বুধবার (০৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। দুপুরে তিনি সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর শিল্পনগরী বিসিকের বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন করেন। ব্রাহ্মণবাড়িয়া বিসিক এলাকা পরিদর্শন করে হতভম্ব হয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান।
বিসিক শিল্প এলাকা পরিদর্শন শেষে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নদী রক্ষা কমিশনের সভায় তিনি এ কথা জানান।
জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী জানান, সমস্যা অনেক রয়েছে। বিসিকে গিয়ে আমরা হতভম্ব হয়ে গেছি। জলমগ্ন এলাকা বিসিকের ভেতরটা, বাইরে প্রায় এক হাজার বিঘার মতো জমি প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাক্ত পানিতে। তাদের কাগজপত্র সম্পর্কে আমি জিজ্ঞেস করেছি এবং জল নিষ্কাশনে তাদের কি পরিকল্পনা আছে! তাদের কোন পরিকল্পনা নেই জানিয়েছে। সেখানে ৯ বিঘার মত বিশাল একটি পুকুরকে তারা সম্পূর্ণ ভাবে বিশাক্ত করে ফেলেছে।
তিনি বলেন, আমি সেখানে অ্যাসবেস্টস পেয়েছি। তা আমি ছুয়ে দেখিনি এবং কাউকে ছুতে দেয়নি। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকও দেখেছেন। অ্যাসবেস্টস একটি ভয়ংকর পদার্থ। তারা এই অ্যাসবেস্টস পাচ্ছে কোথায়? তার একটা মাত্র সোর্স শিপ ব্র্যাকিং ইয়ার্ডে এগুলো ব্যবহার করা হয়। শিপ ব্র্যাকিংয়ের কাজে এগুলোকে প্রক্রিয়া করতে হয়। এই প্রক্রিয়ায়ও অনেক টাকা খরচ হয়। তাই আমি মনে করি এগুলো এখানে প্রক্রিয়াকরণ করতে নিয়ে আসে। অ্যাসবেস্টসের অডিট করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, যেখানে যেখানে অ্যাসবেস্টস পাওয়া যাবে তা লাল কালি দিয়ে চিহ্নিত করতে হবে। সেখানে থাকা লোকজনকে সরিয়ে ফেলতে হবে। কারণ অ্যাসবেস্টস হচ্ছে এমন একটা পদার্থ যা মানব দেহের ফুসফুস ক্যান্সার সৃষ্টি করে।
তিনি অ্যাসবেস্টস ব্যবহারকারি সনাক্ত করতে জেলা প্রশাসককে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা নিয়ে কাজ করতে পরামর্শ দিয়ে বলেন, তাদের জেলে ছাড়া কোথাও দেখতে চাই না।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) এইচ এম কামরুল ইসলাম, পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও সহ সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Posted ১:৫১ এএম | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya