শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের দাফন সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ৩০ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:11 pm

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) আহবায়ক জিল্লুর রহমানের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে৷ মঙ্গলবার (৩০ মে) দুপুরে জেলা শহরের শেরপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এরআগে, বাদ যোহর শহরের ট্যাংকের পাড় জামে মসজিদ প্রাঙ্গণে জিল্লুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার প্রিন্সিপাল ও ট্যাংকেরপাড় জামে মসজিদের খতিব মুফতি মুবারক উল্লাহ।

জানাজার নামাজায় অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা একে এম একরামুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ মানুষের বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
পরে দলের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে মরহুমের মরদেহের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে তার মরদেহ দাফনের জন্যে কবরস্থানে নিয়ে যায়৷

সোমবার (২৯ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের জেল রোডে দি ল্যাব এইড স্পেশাইজড হাসপাতালে জিল্লুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত কিডনি ও হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে জিল্লুর রহমান স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জিল্লুর রহমান বিএনপির দলীয় পদ ছাড়াও জেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাবেক সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক পদে ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:১১ পিএম | মঙ্গলবার, ৩০ মে ২০২৩

The Daily Sarod |