শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:15 pm

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কার ও শৈল্পিক সৌন্দর্যবর্ধন কাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারী) আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি।

আরও পড়ুনঃ বিএনপির নির্বাচনে কারচুপি জন্যে তত্ত্বাবধায়ক সরকার আবির্ভাব হয়েছিল: আইনমন্ত্রী

বেলা সাড়ে ১১টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক এমপি ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে সংস্কার কাজের উদ্বোধন করেন। এরপর তিনি ফলক উন্মোচন করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাত শেষে মন্ত্রী প্রেস ক্লাব মিলনায়তনে আজীবন সদস্যদের মাঝে সনদ বিতরণ করেন। সনদ বিতরণ শেষে আইনমন্ত্রী ঘুরে প্রেস ক্লাব পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী প্রেস ক্লাবের উন্নয়ন ও ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা নিয়ে ভূয়সী প্রশংসা করেন।

এসময় আইনমন্ত্রীর সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন, আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আহবায়ক রিয়াজ উদ্দিন জামি ও সদস্য সচিব জাবেদ রহিম বিজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরপর ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সংলগ্ন হাসপাতাল কোয়ার্টারে এক সূধী সমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Posted ৯:১৫ পিএম | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |