শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার রাস্তার উপর পাম্প বসালেন যুবলীগ নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:42 pm

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার রাস্তার উপর পাম্প বসালেন যুবলীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের যুগ্ম সম্পাদকের বাড়িতে পৌরসভার সড়ক ভেঙে এর উপরে পানি পাম্প বসানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা থেকে জেলা শহরের পাইকপাড়া ব্যাংক কলোনি রাস্তায় এই সাব-মার্সিবল পাম্প বসানো শুরু করে জেলা যুব লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম। পৌরসভা জানিয়েছে, পৌরসভার সড়ক ভেঙে এর উপরে পাম্প বসাতে কাউকে অনুমতি দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যাংক কলোনির রাস্তার দুই পাশ বন্ধ করে রাখা হয়েছে। যুবলীগের যুগ্ম সম্পাদক জরিরুল ইসলামের বাড়ির সামনে রাস্তার অংশ ভেঙে ফেলা হয়েছে। মিস্ত্রিরা বাঁশ স্থাপন করে সাব-মার্সিবল পাম্প বসাচ্ছেন। এতে করে এই সড়ক দিয়ে রিকশা ও পথচারীদের চলাচল বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সূত্র জানা যায়, জরুরী প্রয়োজনে পৌরসভার মালিকানাধীন রাস্তার অংশ ভেঙতে চাইলে আবেদন করতে হয়। পাশাপাশি ব্যাংকে নির্দিষ্ট অংকের টাকা জমা দিতে হয়। আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে যৌক্তিক মনে হলে পৌর কর্তৃপক্ষ অনুমোদন দিবে। কিন্তু জেলা যুবলীগ নেতা কোন আবেদন করেননি।

এই বিষয়ে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম বলেন, পাম্প বসাতে আমি স্থানীয় পৌরসভার কাউন্সিলরের অনুমতি নিয়েছি।

এই বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. মাহফুজ মিয়া বলেন, ‘আমি জহির সাহেবকে রাস্তায় পাম্প বসানোর অনুমতি দেয়নি। উনি আমাকে বলেছিলেন পাম্প বসাবে, কিন্তু আমি অনুমতি দেয়নি। বলেছি অনুমতি দেওয়ার আমি কেউ না। পৌরসভায় নিয়ম অনুযায়ী আবেদন করতে।’

তবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সুমন দত্ত বলেন, ‘ব্যাংক কলোনি এলাকায় কোন রাস্তা ভাঙার জন্যে কোন অনুমতি নেওয়া হয়নি। রাস্তা ভাঙার অনুমতি দেওয়ার কাউন্সিলর কেউ না। এজন্যে আবেদন করলে সুনির্দিষ্ট নিয়ম আছে। আর রাস্তার উপর পাম্প বসাতে অনুমতি দেওয়ার প্রশ্নই উঠেছে। ঘটনাস্থলে আমাদের লোক পাঠানো হচ্ছে।’

Facebook Comments Box

Posted ১০:৪২ পিএম | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

The Daily Sarod |