স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 10:13 pm
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। তিনি মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আসেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির।
জেলা প্রশাসক মো. শাহগীর আলম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যক্রমের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ট্যাক্স আদায় জোরদার করার পরামর্শ দেন। তিনি সরকারী বিধিমালা অনুসরণ করে পৌরসভার প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন এবং এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দূস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মো. জামাল হোসেন, শেখ মো. মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মো. আবদুল মালেক, ওমর ফারুক জীবন, ফারুক আহমেদ, মীর মো. শাহীন মিয়া, মো. ফারুক মিয়া, মো. কাওসার মিয়া, মো. সাকিল, মো. আনোয়ারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী সবুজ কাজীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Posted ১০:১৩ পিএম | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya