শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন স্থগিত 

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৫ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:27 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন স্থগিত 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান প্যানেল নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত করা হয়েছে। আজ সোমবার ( ৫ জুন) মনোনয়ন জমাদানের শেষ তারিখে নির্বাচনের তফসিল স্থগিত করা হয়।

বিষয়টি জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অস্থায়ী চেয়ারম্যান প্যানেল নির্বাচন-২০২৩ এর রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম। তিনি জানান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরীর পরামর্শে এ তফসিল স্থগীত করা হয়েছে। গত ৩১ মে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুন জেলা পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান প্যানেল এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তফসিলে ৪ জুন মনোনয়ন বিক্রয়ের শেষ তারিখ এবং ৫ জুন বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন জমা দেয়ার সময় নির্ধারিত ছিল।

মনোনয়ন দাখিলের শেষ দিনে চেয়ারম্যান প্যানেল পদে জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া, আবুল কালাম আজাদ ও বিউটি কানিজ মনোনয়ন জমা দেন। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনিবার্য কারণবশত ঘোষিত তফসিল স্থগিত করা হয়েছে। বিষয়টি সকল জেলা পরিষদ সদস্যদের জানিয়ে দেয়া হয়েছে। পরবর্তী মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শীঘ্রই নতুন তফসিল ঘোষনা করা হবে। সে আলোকে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহন করব।

এদিকে মনোনয়ন পত্র জমা দেয়া শেষে জেলা পরিষদ সদস্য ও চেয়ারম্যান প্যানেল প্রার্থী বাবুল মিয়া জানান, আমরা মনোনয়ন পত্র জমা দিতে এসে জানতে পেরেছি মন্ত্রণালয় থেকে সাময়িক সময়ের জন্য আমাদের নির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে। তবে আমরা মনোনয়ন পত্র জমা দেয়ার ছিল জমা দিয়েছি।

Facebook Comments Box

Posted ৯:২৭ পিএম | সোমবার, ০৫ জুন ২০২৩

The Daily Sarod |