শিরোনাম
পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৭০.১৭ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 8:39 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৭০.১৭ শতাংশ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করা ৩৩ হাজার ৩৩৯জন শিক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৩৯৪জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জেলায় যার গড়ে পাশের হার দাঁড়িয়েছে ৭০.১৭ শতাংশ। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন এই তথ্য জানান।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৩৩৯জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ২৭ হাজার ৪৩১জন, দাখিল পরীক্ষায় ৪ হাজার ৫৯৯জন ও ভোকেশনাল থেকে এক হাজার ৩০৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এদের মধ্য থেকে এসএসসিতে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ২৪৪জন, যার পাশের হার ৭০.১৫ শতাংশ। জেলার ৯টি উপজেলার মধ্যে এসএসসিতে সর্বোচ্চ সদরে পাশের হার ৮১.০৫ শতাংশ, সর্বনিম্ন বিজয়নগরে ৫৪.৪০ শতাংশ।

দাখিল পরীক্ষায় ৩ হাজার ৭৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬৬.৯৫ শতাংশ। এরমধ্যে সর্বাধিক কসবায় পাশের হার ৮৬.১৪ শতাংশ, সবচেয়ে কম পাশ সদর উপজেলায় ৪২.৪৪ শতাংশ।

ভোকেশনাল থেকে এক হাজার ৭১জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যার পাশের হার ৮১.৮২ শতাংশ। এরমধ্যে সর্বাধিক কসবায় ৯৮.৬৫ শতাংশ এবং সবচেয়ে কম সদরে ৬৫.৪৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এ বছর জেলায় এক হাজার ৭৮৪জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে এসএসসিতে এক হাজার ৫১১জন, দাখিলে ৭৪জন এবং ভোকেশনাল থেকে ১৯৯জন জিপিএ-৫ পেয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩৯ পিএম | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

The Daily Sarod |