শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:55 pm

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. জুয়েল (৩৪) নামে এক হাজতি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৪  অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

নিহত মো. জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আবু চান মিয়ার ছেলে। তিনি ২০২০ সালে স্ত্রীকে হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, জুয়েল তার স্ত্রীকে হত্যা মামলায় বিচারাধীন ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। তাকে কারাগারের সেলে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে সে সেলের গ্রীলের রডে গামছা প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই অবস্থায় কারারক্ষীরা দেখে কারা হাসপাতালের চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে প্রাথমিক ভাবে মৃত ঘোষণা করেন। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত ভাবে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে রিপন বড়ুয়া নামের এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও প্রধান কারারক্ষী আব্দুর রশিদ ও সহকারী কারারক্ষী উত্তম কান্তি বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পিএম | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

The Daily Sarod |