স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৬ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 1:15 pm
ব্রাহ্মণবাড়িয়া পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এসব ঘটনা ঘটে। তবে নিহত কারো নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। ট্রেনটি যাত্রা বিরতি শেষে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ৩০/৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এসময় ট্রেনের নিচে পড়ে গিয়ে কাটা পড়ে নিহত হন। এদিকে, আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনে এবং কয়টার দিকে এই ঘটনা ঘটে, তা কেউ জানাতে পারেননি।
তিনি আরও জানান, নিহত নারী ও যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে তাদের পরিচয় সনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে।
Posted ১:১৫ পিএম | শনিবার, ২৬ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya